আজ সারাদেশের মত মাধবপুরেও উপহার পেলেন ৭০জন গৃহহীন মানুষ। সারাদেশে ৩২ হাজার ৯শ ৪ জন গৃহহীনকে প্রধানমন্ত্রী ঘর উপহার দিয়েছেন।
এর মধ্যে আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামায় ৪৩টি, চৌমুহনী ইউনিয়নের বরুড়ায় ১৭টি এবং বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা ও বাঘাসুরায় ১০টি।
উপজেলা নির্বাহি অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন চৌমুহনী ইউনিয়নে বরুড়া গ্রামে গৃহহীনদের হাতে গোলাপ ফুল তুলে দেয় সাথে ঘর বুঝিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন- ২নং চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, সাংবাদিক সানাউলহক চৌধুরী, দুলাল সিদ্দিকি, জাকির হোসেন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১৬




