আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সিলেট রেঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরােধ ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযােগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ‘সড়ক-মহাসড়কে শৃঙ্খলা আনয়ন ও সুশৃঙ্খল ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ।
বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিপ্লব বিজয় তালুকদার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, সিলেট রেঞ্জের পুলিশ সুপার (এডমিন এও মিন্যান্স) নুরুল ইসলাম, সিলেট রেলের পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মো, জোন আল মুসা।
এ সময় চালকদের মধ্যে ওভারটেকিং, ওভারলোডিং, ওভার স্পিড ও ওভার কনফিডেন্সিয়ালের কুফল সম্বন্ধে সচেতনতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আলােচনা হয়।
প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন সিলেট রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস) মাে. জেদান আল মুসা।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর




