সারা দেশের ন্যায় ৩য় ধাপে হবিগঞ্জ জেলায়ও ৭৭৩টি ঘর ভুমি ও গৃহহীনদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আনুষ্ঠানিক উদ্ধোধনের পর ১২টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের মাঝে এসব ঘরের দলিলপত্র ও চাবি তুলে দেওয়া হয়।
এসময় জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ৩য় ধাপে বানিয়াচং উপজেলায় ১৫০ জন উপকারভোগী ঘর পেয়েছেন।
এছাড়াও জেলায় মোট ৭৭৩টি ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়। যা পেয়ে খুশিতে আত্মহারা এসব অসহায় দরিদ্ররা।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-২০




