নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘরে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে ভূমিহীন ও গৃহহীন ৩৬টি পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এসব ভূমিহীনদের জমির সনদ ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায়ে ঘরগুলো নির্মাণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।


এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাহিদ আক্তার, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু