সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের উন্নয়ন, অগ্রগতি, মানবসেবা সহ সকল ক্ষেত্রে ব্যাপক ভুমিকা রাখছেন। দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন সহ সাহায্য সহযোগিতার মাধ্যমে মুখে হাসি ফুটাতে প্রবাসীরা সব সময় কার্যক্রম চালাচ্ছেন তা প্রশংসনীয়।
তিনি সরকারের পাশাপাশি মানবসেবায় ওয়াহিদা-নুরুল হক ফাউন্ডেশনের মত সকলকে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।
অধ্যাপক জাকির হোসেন মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের কোনারচরস্থ ওয়াহিদা মঞ্জিলের সামনে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় ২৫০টি পরিবারের মধ্যে ওয়াহিদা-নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার শাড়ি ও লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারুনুর রশীদ হিরনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক, জেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেটে মহানগরীর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, জেলা যুবলীগ নেতা পিন্সিপাল শামীম ইকবাল, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর সহ সাধারণ সম্পাদক, ফটো সাংবাদিক আব্দুল খালিক, যুবলীগ নেতা মনসুর আহমদ চৌধুরী।
উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সেবুল আহমদ, বিশিষ্ট মুরব্বি লয়লু মিয়া, শ্রমিক নেতা বজলু মিয়া, সমাজসেবী জয়নুল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম বশির মিয়া,আরজু মিয়া, তোফায়েল, আছা বিবি সহ মরহুমদের রুহের মাগফেরাত ও দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।
পরে ওয়াহিদা-নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইদ উপহার শাড়ি লুঙ্গি বিতরণ করেন প্রধান অতিথি সহ অনান্য অতিথিবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩১




