গোলাপগঞ্জে অফিসার্স ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত মাহফিলে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিরা বেগম শিলা, ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, সহকারী কশিনার (ভ‚মি) আবিদা সুলতানা, বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. তোতা মিয়া, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল হানিফ খান, আমুড়া ইউপি চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহীম, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম কবির উদ্দিন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান শাহীন, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল আহাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুপার পাল, সমাজসেবা অফিসার মো. জামাল মিয়া, সাংবাদিক হারিছ আলী, আব্দুল আহাদ, মাহফুজ আহমদ চৌধুরী, খালেদ হোসেন, সাকিব আল-মামুনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/কেএইচ/এসডি-৫০




