হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩০৫টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর ও জায়গার কাগজ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে সারাদেশের ন্যায় গণভবন থেকে অনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তর প্রক্রিয়ার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


নবীগঞ্জ উপজেলার বাগাউড়া গ্রামে মুজিব পল্লীতে ১৬১টি, আলমপুর গ্রামে জয়বাংলা পল্লীতে ৪৬টি, ইনাতগঞ্জে মুজিব স্বপ্ন পল্লীতে ৩৭টি, বাউসা গ্রামে বঙ্গঁমাতা পল্লীতে ৫৩টি, বৈঠাখাল গ্রামে মুজিব স্বপ্নলোকে ৮টি ঘর অসহায় ভূমিহীন সুবিধাভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।

এ সময় উপজেলা পজিব কর্মকর্তা শাকিল আহমদ এর পরিচালনায় নবীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনলাইনে যুক্ত হয়ে এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ছুবা ও ইউপি চেয়ারম্যান মোঃ নোমান হোসেন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, কৃষি কর্মকর্তা একে.এম মাকসুদুল আলম, ডিজিএম আলীবর্ধি খান সুজন, শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সৈয়দ খালেদুর রহমান খালেদ, শেখ ছাদিকুর রহমান শিশু, মোঃ দিলাওর হোসেন, হাবিবুর রহমান হাবিব, শাহ রিয়াজ নাদির সুমন, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, মোঃ আলমগীর মিয়া, সহ-সভাপতি এম.এ মুহিত, সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, সাংবাদিক ছনি চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকুলী, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়ছল তালুকদার প্রমুখ।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/এসবিডি/এসডি-৫১