জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আতিকুর রহমান আতিক বলেছেন, রমজান হচ্ছে আত্বত্যাগের মানুষ। এ মাসে বেশি করে ইবাদতের মাধ্যমে যেমন আল্লাহর নৈকট্য লাভ করা যায় তেমনি মানুষের কল্যাণেও কাজ করার সুযোগ রয়েছে। তাই সমাজের অবহেলিত নিপীড়িত মানুষের কল্যাণে বেশি করে কাজ করাই হোক রমজানের অন্যতম শিক্ষা।
মঙ্গলবার দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে তার উদ্যোগে পল্লীবন্ধু মরহুম হোসেইন মুহাম্মদ এরশাদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিক আরো বলেন, জাতীয় পার্টি এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষের সংগঠন। পল্লীবন্ধু মরহুম হোসেইন মুহাম্মদ এরশাদের হাতেগড়া জাতীয় পার্টি আগামীতে এদেশের নেতৃত্ব দেবে।
সিলেট ৩ আসনে জাতীয় পার্টি সংগঠিত হয়ে আগামী যেকোন নির্বাচনে দলের বিজয় ছিনিয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুনের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়া, সিলেট মহানগর জাতীয় পার্টির আহবায়ক নজরুল ইসলাম বাবুল, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুদ্দিন আহমদ খালেদ, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবীব মঈন, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, সিলেট জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুব সংহতির আহবায়ক মোহাম্মদ আলী কানুসহ সিলেট জেলা, মহানগর, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক সাবেল আহমদ। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৫৩




