সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দিয়ে থাকে। এই মাহে রমজানে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সরকারের প্রতিহিংসামূলক মামলায় গৃহবন্দী রয়েছেন। যা জাতির জন্য দুঃখজনক। মায়ের মতো নেত্রীকে গৃহবন্দী রেখেও জিয়ার সৈনিকেরা আর্ত মানবতার কল্যানে নিজেদের নিয়োজিত রেখেছে। সমাজের অসহায় দরিদ্র ও পঙ্গু মানুষগুলো আমাদেরই স্বজন। তাদেরকে ঈদ আনন্দে শামিল করতে সামর্থবানদের সাধ্যমত এগিয়ে আসতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানা এলাকায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও পঙ্গু মানুষদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও পঙ্গুদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। এরপর সুবিধাবঞ্চিত ও পঙ্গুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া ও সাধারণ সম্পাদক লিটন আহমদ, বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু, কামাল আহমদ, নজির হোসেন, কয়েস আহমদ সাগর, মানিক মিয়া, মনির মিয়া, মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, বিএনপি নেতা আব্দুল ওয়াদুদ মিলন, এ কে এম শাহজাহান, সেলিম আহমদ, কামরুজ্জামান দীপু, মাহবুব রশীদ, রাজু আহমদ, হানিফুর রহমান হানু, শাহীন আহমদ, মঈনুল হক, যুবদল নেতা এনামুল হক সোহেল ও সৈয়দ রহিম আলী রাসু, মহানগর ছাত্রদলের ১ম যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম, মহানগর সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নয়ন পাশা ও সাবেক ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২




