সিলেটে বিশাল ইফতার মাহফিলের আয়োজন করছে সিলেট মহানগর বিএনপি।
বৃহস্পতিবার সিলেট নগরীর আরামবাগ (এমসি কলেজ রোড) এলাকার অভিজাত আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটি সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু'সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেন জানিয়েছেন দলের দায়িত্বপ্রাপ্তরা।
ইফতার মাহফিলে জেলা, মহানগর বিএনপি ও নগরীর ২৭টি ওয়ার্ড এবং দলীয় নেতা কর্মী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬




