সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে দিরাইয়ের মো. সোহেল মিয়াকে সহ সভাপতি করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


কমিটিতে ৭৭ জনকে সহ সভাপতি পদে স্থান দেয়া হয়। এর মধ্যে সোহেল মিয়া নামে দিরাইয়ের একজন ছাত্রলীগ নেতা নিজেকে সহ সভাপতি হিসেবে দাবি করেন।

তবে একই নামের বিশ্বম্ভরপুর উপজেলার অন্য একজন নেতা ওই একই পদের দাবিদার বলে ফেসবুকে প্রচার করেন।

এ নিয়ে বিভ্রান্তি তৈরী হলে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে দিরাইয়ের সোহেল মিয়াকে সহ সভাপতি রাখার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের যৌথ স্বাক্ষরে দীপংকর কান্তি দে-কে সভাপতি ও আশিকুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক করে ২৯৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-১৯