জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদ ছিলেন এদেশের আপাময় সাধারণ মানুষের প্রিয় নেতা। তিনি আমৃত্যু এদেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বাংলাদেশকে বহির্বিশে^ একটি আদর্শ ও মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রপতি।

পল্লীবন্ধুর দ্বিতীয় বাড়ি হিসেবে খ্যাত সিলেটকে জাতীয় পার্টির দুর্গ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহবান জানান।


তিনি বুধবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কুনু মিয়ার সভাপতিত্বে এবং সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুশ শহীদ লস্কর বশিরের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় এটি ইউ তাজ রহমান আরো বলেন, আগামী দিনে জাতীয় পার্টি এদশের নেতৃত্ব দেবে। তাই জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক বলেন, সিলেট থেকেই আগামীতে জাতীয় পার্টির বিজয় শুরু হবে। কারণ সিলেটের নতুন নেতৃত্ব জাতীয় পার্টিকে যেভাবে সুসংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছে তাতে আমরা আশাবাদী সিলেটে জাতীয় পার্টির বিপ্লব হবে।

ইফতার মাহফিলে আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উছমান আলী, সিলেট মহানগর জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ।

সভাপতির বক্তব্যে কুনু মিয়া বলেন, সিলেটের প্রত্যেকটি উপজেলা, পৌরসভা এবং মহানগরের প্রত্যেকটি ওয়ার্ডে জাতীয় পার্টির নেতাকর্মীরা নতুন নেতৃত্ব পেয়ে উজ্জীবিত হয়েছে। নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। অন্য যেকোন সময়ের চেয়ে জাতীয় পার্টি এখন সিলেটে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।

আগামী দিনে সিলেটে জাতীয় পার্টি একটি বৃহৎ শক্তি হিসেবে সিলেটে প্রজ্জলিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

ইফতার মাহফিলে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, বশির আহমদ, জাতীয় যুব সংহতির সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলতাফুর রহমান আলতাফ, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহবায়ক মর্তুজা আহমদ চেীধুরী, সদস্য সচিব শাহান উদ্দিন নাজু, সিলেট মহানগর জাতীয় পার্টি নেতা আহমদ আলী, নাজমুল ইসলাম, সুফি আলম, মুরাদ আহমদ শাহীন, মো. শেরু, মৌলভী আবুল কালাম, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এ মালেক, কানাইঘাট উপজেলার সদস্য সচিব কামরুজ্জামান কাজল, জকিগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, গোয়াইনঘাট উপজেলার আহবায়ক জামাল আহমদ, জৈন্তাপুর উপজেলার সভাপতি ইসমাইল আলী আশিক, কোম্পানীগঞ্জ উপজেলার সদস্য সচিব হাফিজ আহমদ, ওসমানীনগর উপজেলার আহবায়ক সুফি মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা নেতা আবু বকর পাখি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এম মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, জাতীয় মহিলা পার্টির নেত্রী রুনা বেগম, , সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর জাপা নেতা আব্দুর রহমান বারাকাত।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩২