বন্ধন সমাজ কল্যাণ যুব সংস্থার উদ্যোগে ও সংস্থার সভাপতি মো. রিমাদ আহমদ রুবেল এর সার্বিক সহযোগিতায় রমজান মাস উপলক্ষে মাস ব্যাপী বয়স্ক পুরুষ ও মহিলাদের জন্য ফ্রী কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সংস্থার সভাপতি মো. রিমাদ আহমদ রুবেল এর সভাপত্বিতে মদীনাতুল উলুম দারুস সালাম মাদ্রাসায় এ আয়োজন করা হয়।


উক্ত কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সে পুরুষ বিভাগে ১২ জন ও মহিলা বিভাগে ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এতে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা এডভোকেট মিনহাজ উদ্দিন খান, আহমেদুর রহমান খান হিনু, তেরা মিয়া, ওসমানী আহমদ, আব্দুল হালিম স্বপন, মো. জসিম উদ্দিন, সংস্থার সাধারণ সম্পাদক মমতাজুল করিম খান জামিল, শাহরিয়ার আহমদ তারেক, নিয়ামত উল্লাহসহ খাসদবির এলাকাবাসী।

ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন মদীনাতুল দারুস সালাম মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মন্জুর আহমদ।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৪