মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার উদ্যোগে সিলেট নগরীর গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে স্পেশাল চাইল্ডদের (বিশেষ চাহিদাসম্পন্ন শিশু) সাথে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

যাদের জীবনের গল্প অন্য সব স্বাভাবিক শিশুদের থেকে আলাদা, তারাই সমাজে স্পেশাল চাইল্ড হিসেবে পরিচিত। একই সমাজে বসবাস করেও তাদের গল্পগুলো আড়ালেই থেকে যায়। আড়ালে থাকা সেই গল্পগুলোর উন্মোচন করতেই গত মঙ্গলবার বিকেল চারটায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে উপস্থিত হন এবং তাদের সাথে সময় কাটানোর মাধ্যমে তাদের লুকিয়ে থাকা অনুভূতিগুলো জানার চেষ্টা করেন। পরবর্তীতে ইফতারের সময় স্পেশাল চাইল্ডদের সাথে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুরা একত্রিত হয়ে ইফতার সম্পন্ন করেন।


এ বিশেষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি আফনান সেলিম, সহ-সভাপতি ভারতী রায়, সাধারণ সম্পাদক শ্রেয়সী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মারজান, সাংগঠনিক সম্পাদক তাজনীন হোসেন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অনুপ রায় মৃদুল, দপ্তর সম্পাদক মো. আলী হায়দার অন্তর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক কেয়া কর্মকার, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক রাভিনা বেগম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মো. আবুল হাছনাত রিফাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সালমান খান , ম্যাগাজিন সম্পাদক শুভদ্বীপা চৌধুরী , কার্যনির্বাহী সদস্য শ্রাবন্তী পাল শৈলী, সাধারণ সদস্য মো. নাঈম হোসেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল হাদী মাহফুজ, আবজাল মিয়া।

এছাড়াও জ্যেষ্ঠ বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি রুমেন চৌধুরী, ২য় কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসান তারেক, ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি এনায়েতুর রহমান চৌধুরী মাহির, ৪র্থ কার্যনির্বাহী কমিটির সাহিত্য সম্পাদক সাজেদুল ইসলাম উজ্জ্বল, ৫ম কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইমদাদুল হোসেন এবং ফারজানা আক্তার পপি, সাধারণ সম্পাদক রাজু মিয়া, ৫ম কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক প্রীতম দাস, ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির সভাপতি নুর নাহার ডেজি প্রমুখ।

ইফতার শেষে গ্ৰীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি বন্ধুসভার বন্ধুদেরকে এতো সুন্দর সময় কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য‌ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো হয় এবং স্পেশাল চাইল্ডরাও বন্ধুদের সাথে তাদের ভালোলাগার অনুভূতি প্রকাশ করে।

ওইদিন সন্ধ্যা ৭টায় সমাপনী বক্তব্য ও কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।


সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে