সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে নগরীর কুশিয়ারা কনভেনশন হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন এমপি বলেন, পুলিশ দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে চলেছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমন, মাদক নির্মূল এবং চোরাচালান দমনে পুলিশের ভূমিকা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।

জনগণের সেবা করাই পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের পবিত্র দায়িত্ব। সেখানে কোন ধরনের অনুরাগ বা বিরাগের সুযোগ নেই। দায়িত্ব অবহেলা বা নৈতিক পদস্থলন অমার্জনীয় অপরাধ। তিনি পুলিশের সদস্যগণ মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে দক্ষতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, সিলেট ২ সংসদ সদস্য মোকাব্বির খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট ও জালালাবাদ সেনানিবাস এর মেজর জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি, পিএসসি জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া এবং মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী ও এসপি, এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল কমান্ড্যান্ট স্কুল অফ ইনফ্যান্ট্রি এন্ড প্র্যাকটিস, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মফিজ উদ্দিন পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের  পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট সিআইডি পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, সিলেট রেঞ্জ ডিআইজ অফিসের পুলিশ সুপার জেদান আল মুসা, পিবিআই পুলিশ সুপার মো. খালেদুজ্জামান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক্ষ জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক  ইকবাল সিদ্দিকী, এম.এ হান্নান। 

এছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধিগণ, সিলেট বিভাগ ও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, এসএমপি ও সিলেট জেলা পুলিশের অফিসারগণ, রাজনৈতিক, সমাজিক, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১