সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে এই দেশের মেহনতি মানুষরা দুমুঠো ভাত খেতে পারে, দেশের মানুষ অনাহারে না থাকেন সেই লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  দ্ররিদ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন । অসহায় হতদরিদ্র মানুষের পাশে দুর্দিনে দাড়িয়ে আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন, হতদরিদ্রের মুখে হাসি ফোটাতে প্রতি ঈদে চাউলসহ নিত্য প্রয়োজনী দ্রব্য দিয়ে যাচ্ছেন। তিনি দেশকে এগিযে নিতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

হাবিবুর রহমান এমপি বুধ ও বৃহস্পতিবার (২৭ ও ২৮ এপ্রিল) দিনব্যাপী ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার, মোল্লারগাঁও, তেতলী, লালাবাজার, সিলাম, জালালপুর, মোগলাবাজার, দাউদপুর, বরইকান্দি, ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, মাইজগাঁও ইউনিয়ন, ঘিলাছড়া ইউনিয়ন, উওর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে, বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর, দেওয়ানবাজার ইউনিয়নে, ভিজিএফ কর্মসূচীর আওতায় দরিদ্রের মধ্যে চাউল বিতরণ কালে পৃথক পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন। 


বিশেষ অতিথি অতিথি'র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়রা নীরা, ফেঞ্চুগঞ্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত আলী,সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন, কামালবাজার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক, মোল্লারগাঁও ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মামুন খান, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, তেতলী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, প্যানেল চেয়ারম্যান লিটন আহমদ, লালাবাজার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন, সিলাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, মোগলাবাজার ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, দাউদপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, কুচাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বরইকান্দি ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন, ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কাজী বরুদ্দোজা, ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেইছ চৌধুরী, বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, উওর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সুমন আহমদ চৌধুরী।

উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ছদরুল ইসলাম, সদস্য কালাম হোসেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারন সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক খলিল আহমদ, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত রানা, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোমিন হোসেন, আওয়ামীলীগ নেতা আতিক মাস্টার, নাজিম উদ্দিন রাসেল, ফরহার হোসেন, সিলেট জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন, জেলা ছাত্রলীগের সহসভাপতি, জেলা যুবদল নেতা শাহীন আলী, আব্দুর রহমান, ফয়েজ আহমদ, কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল মিয়া, ছাত্রলীগনেতা ফুয়াদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নিজাম উদ্দিন, ইউপি সচিব জান্নাতুল ফেরদৌস, সুবর্ণা ইসলাম, প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর