হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় লিগ্যাল এইড জেলা কমিটির আয়োজনে এ র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা জজ আদালত প্রঙ্গণ থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা জজ আদালতের মিলনায়তনরুমে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ শম্পা জাহানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাসিম রেজা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক মো. জিয়া উদ্দিন মাহমুদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক মো. হালিম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-০৩




