মৌলভীবাজারের জুড়ীতে ঈদের পোষাক ও ইফতারী দিয়ে শত মানুষের মুখে হাসি ফুটিয়েছে এএসবি ফাউন্ডেশন।
বুধবার বিকেলে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পোষাক ও ইফতারী বিতরণ করা হয়।
এ সময় এএসবি ফাউন্ডেশনের উপদেষ্টা মাহবুবুর রহমান ছোটন, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাংগঠনিক সম্পাদক কবি এম. রাজু আহমেদ, সাংবাদিক ফখরুল ইসলাম, হারিস মোহাম্মদ, আল আমিন আহমদ, সমাজকর্মী জামাল চৌধুরী কিবরিয়া, ব্যবসায়ী ইকবাল আহমদ, এএসবি ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম, ধামাই চা বাগানের সহকারী ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, দাবিরুল ইসলাম রাজু, অফিস সহকারী সুমন পাল, রাজু সিংহ, টিলাবাবু সুজন রুদ্র পাল, দিলীপ রুদ্র পাল।
অন্যন্যদের মধ্যে জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সুমন, নূরুল হক তফাদার, আতিকুর রহমান আতিক, এবাদুর রহমান, শিবলু আহমদ, দেওয়ান মারজান মেহেদী, তাপস দাস, আমিনুল ইসলাম, তছির আলী, হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিগত চার বছর থেকে এএসবি ফাউন্ডেশন জুড়ীতে ঈদ উপহার (পোষাক) ও ইফতার বিতরণসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে।
সিলেটভিউ২৪ডটকম/এমএএল/এসডি-০৭




