নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
 
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। 

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম,  উপজেলা  জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মঈন উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, জয়নাল আবেদিন, এনাম উদ্দিন, ছালেহ আহমদ জুয়েল, রফিক উদ্দিন আহমদ ও স্বপন চক্রবর্তী প্রমুখ। 



সিলেটভিউ২৪ডটকম/লাভলু