সিলেটের বিশ্বনাথে ঈদ উপলক্ষে এনআরবি ব্যাংকের উদ্যোগে ও ব্যাংকের পরিচালক মনির আলীর মাধ্যমে উপজেলার দশঘর গ্রামসহ পৌর ও উপজেলার ৬ শতাধিক অসহায়-গরীব-দুস্থ মানুষের মধ্যে শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দশঘর গ্রামস্থ মনির আলীর গ্রামের বাড়িতে শাড়ী-লুঙ্গি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিলেট শহরের ব্যবসায়ী মাসুক মিয়ার সভাপতিত্বে এনআরবি ব্যাংকের শাড়ী-লুঙ্গি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দশঘর গ্রামের মুরব্বী মতছির আলী, আব্দুর রশিদ, সংগঠক আরব আলী ইমন, আব্দুর রকিব, ঝুমন আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দশঘর জামে মসজিদের ইমাম বশির আহমদ
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৬




