কুলাউড়া উপজেলায় ‘কুলাউড়াস্থ ভুকশিমইল ইউনিয়নবাসীর’ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে কুলাউড়া শহরের ডাইনিং ডিলাইট পার্টি হলরুমে ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও অধ্যক্ষ মোহাম্মদ মাশুক এর সভাপতিত্বে ও এম এ গণি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মোতাহের হোসেন এর পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন- কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, রাজনীতিবিদ মো. গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন,  কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুছ ছালাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাদি প্রমুখ।


এ সময় কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই, মৌলভীবাজার সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলীসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাও. আবু সুফিয়ান।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-৩২