ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করেছেন সাবেক চীফ হুইপ (শ্রীমঙ্গল ও কলমগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মো. আব্দুস শহীদ এমপি এসব বাইকেল ও শিক্ষাবৃত্তি টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
৩০ জন প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২৪০০ টাকা, ১০ জন মাধ্যমিক শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা, মোট ১ লাখ ৩২ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এছাড়া ৪০জন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ৪০টি বাইসাইকেল দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিক্ষানবিশ কর্মসূচির আওতায় ২০ জন শিক্ষার্থীকে ২০টি সেলাই মেশিন ও ২০ জন প্রশিক্ষককে ৬ হাজার টাকা করে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউএনও মো.নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসআই/এসডি-৩৩




