প্রতি বছরের ন্যায় এবারও যুক্তরাজ্যে বসবাসরত ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার ৪নং শেওলা ইউনিয়নে রামাদ্বান উপলক্ষে অসহায় দুস্থ, মধ্যবিত্ত ও কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়ত প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ এর প্রাঙ্গনে ৫৬ জন অসহায় মানুষের মধ্যে ও জামিয়া ইসলামিয়া দারুল উলুম আটগঞ্জ মাদ্রাসায় এ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 


এতে সার্বিকভাবে সহযোগিতা করেন ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রুহুল এ রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ ও কোষাধক্ষ্য তাজুল ইসলাম হেলাল।

নগদ অর্থ বিতরণ পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুর উদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ রুহুল আমিন মাস্টার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জাকির হোসেন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- ইউনাইটেড বিয়ানীবাজার ইউকে এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রুহুল এ রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের সদস্য রমিজ উদ্দিন, মিছবাহ উদ্দিন, মো. শিহাব উদ্দিন, শাকিল আহমদ প্রমূখ।

পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম আটগঞ্জ মাদ্রাসার মাওলানা আছাদ মছনুন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫

যুক্তরা‌জ্যের আসন্ন স্থানীয় কাউন্সিল নির্বাচনে বার্মিহাম সিটি কাউন্সিলের লজেল্স ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন মোহাম্মদ ফয়সাল। 

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি তাকে কাউন্সিলার পদে মনোনয়ন দিয়েছে।

এবারের নির্বাচনে পুরো বার্মিংহাম কাউন্সিলে কনজারভেটিভ পার্টি থেকে তিনিই লজেল্সে  একমাত্র বাংলাদেশী কাউন্সিলার প্রার্থী। আগামী ৫ মে অনুষ্ঠিত হবে বৃটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচন। আর এই সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ ফয়সালকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। 

বার্মিহামে প্রবাসী বাংলাদেশীদের সামাজিক কর্মকান্ডে মোহাম্মদ ফয়সাল একটি উজ্জ্বল নাম। 

সিলেটের বিশ্বনাথে জানাইয়া নোয়াগাও গ্রামে জন্মগ্রহণকারী ও ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল ব্যবসার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯০ সালে তিনি লন্ডনে পাড়ি দেন।তার পিতার নাম মৃত শরিফ উদ্দিন। ছাত্র জীবন থেকে কনজারভেটিভ পার্টির সাথে যুক্ত মোহাম্মদ ফয়সাল। বিলেতের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত মোহাম্মদ ফয়সাল করোনা মহামারিকালে কমিউনিটির কল্যাণে কাজ করেছেন। 

মোহাম্মদ ফয়সাল আশাবাদী, মূলধারার রাজনীতিতেও তিনি সফল হবেন। বাংলাদেশী তথা স্থানীয় কমিউনিটির সকলের সেবায় তিনি কাজ করতে চান। একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে বিশেষ করে, সমাজের তরুন ও যুব সমাজের সম্ভাবনা কাজে লাগাতে চান।বাংলাদেশী প্রবাসীদের সিটি কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে তিনি সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০৪