সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, আসাব আলী এন্ড তফুরা ট্রাস্ট যাত্রা শুরুর পর থেকে মাদ্রাসা প্রতিষ্ঠানসহ সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এই ট্রাস্ট সর্বদা এলাকার মানুষের পাশে থেকে শিক্ষা ও মানবকর্মে কল্যাণমূলক ভূমিকা রাখছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল এলাকায় ৬৫ জন হত দরিদ্র মানুষের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক হোসেন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ইউপি সদস্য রেজাউল করিম রাজু, ট্রাস্টের কোষাধ্যক্ষ নজমুল ইসলাম বিলকিছ, সাবেক ইউপি সদস্য হোসাইন আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, ট্রাস্টের সদস্য সাইদুল ইসলাম মাহের প্রমুখ ।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-০৬




