দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল পুর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনসার উদ্দিন। 


তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের একদলীয় অপশাসনের বিরুদ্ধে আজ ফুঁসে ওঠেছে।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দিলেই দেশের মানুষ রাজপথে নেমে আসবে। 

সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

সভা শেষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, স্থানীয় সাবেক সাংসদ নাছির উদ্দীন চৌধুরীর সুস্থতা, দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও তিন বারের সভাপতি মরহুম আব্দুস শহীদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-১১