রমজান মাসে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের নামে মহানগরীর বিভিন্ন মসজিদ ভিত্তিক সহিহ্ কোরআন ও নামাজ শিক্ষা আসরের সমাপনী বাদ জুমআ অনুষ্ঠিত হয়েছে।

ছড়ারপাড়, মাছিমপুর, কামালগড়, চালিবন্দর জামে মসজিদে এবছর প্রথম রমজান থেকে এই কর্মসূচি শুরু হয়। এধরনের আয়োজন সফলভাবে সম্পন্ন হওয়ায় কামরান পরিবারের পক্ষ থেকে কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। 


শুক্রবার বাদ জুম'আ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম সহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

ডা. শিপলু তার পিতার জান্নাতুল ফেরদৌস লাভের জন্য সকলের কাছে দোয়া চান এবং ভবিষ্যতে এধরনের আয়োজন অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪