সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাও ইউনিয়নে দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে লন্ডন প্রবাসী জুবের আহমদ চৌধুরী ও তার সহোদর সোয়েব আহমদ চৌধুরীর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ২টার নওয়াগাওঁ গ্রামস্থ তাদের বাড়িতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- নন্দীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি এম এ মতিন, জুবের আহমদ চৌধুরীর সহদর জুনেদ আহমেদ চৌধুরী ও জাবেদ আহমদ চৌধুরী প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-২৫




