‘ক্লীন গ্রীন বাংলাদেশ’র সিলেট শাখার উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ঈদ উপহার, খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বড়শলা ন্যাশনাল রোডে এলাকায় এ বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- ‘ক্লীন গ্রীন বাংলাদেশ’র সিলেট শাখার সমন্বয়ক মো. আমিনুল ইসলাম আমিন, আব্দুল গণি, অলিউর রাহমান, নরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ৬০টি অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




