সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন বিহঙ্গ তরুণ সংঘের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান শাহীনের তত্বাবধানে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব হাসান সানীর সঞ্চালনায় বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ।


সংগঠনের দায়িত্বশীলরা জানান, সিলেটের ৩৯ বছরের পুরনো সংগঠন বিহঙ্গ তরুণ সংঘ প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর পবিত্র ঈদ-উল-ফিতরে ধারাবাহিকভাবে গরিবদের মধ্যে এই ঈদ উপহার বিতরণ করে আসছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিহঙ্গ তরুণ সংঘের সিনিয়র সহ-সভাপতি তালহা জুনেদ, সহ-সভাপতি লিয়াকত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন মিলাদ, সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, প্রচার সম্পাদক ফয়সল আহমদ শিহাব, শিক্ষা সম্পাদক শাফকাত চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মিখদাদ বেলায়েত চৌধুরী, ইব্রাহিম উদ্দিন আকাশ, মুসলিম মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/পিডি