রূপসজ্জা এক সময় শুধু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও আধুনিক যুগে মেয়ে, ছেলে উভয়ের ক্ষেত্রেই তা প্রযোজ্য। করোনা মহামারিতে গত দুই বছরের ঈদ আনন্দ অনেকটাই ফিকে ছিল বাঙালির। এক রকম ঘরে বসেই ঈদ উদযাপন করেছেন সবাই।
যাদের শপিং শেষ, নিজের সৌন্দর্যকে শানিয়ে নিতে তারা এখন ভিড় জমাচ্ছেন বিউটি পার্লার এবং সেলুনগুলোতে। সিলেট নগরীতে এই ক্ষেত্রে নারী-পুরুষদের পছন্দের শীর্ষে বানথাই বারবার অ্যান্ড বিউটি সেলুন।
২০০৮ সালে এই প্রতিষ্ঠানটি নগরীর নয়াসড়কে প্রতিষ্ঠিত হয়। নারী ও পুরুষ উভয়ে রূপচর্চায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে এই বানথাই।
শুক্রবার বিকেলে বানথাইয়ে দেখা যায় নারী, পুরুষ ও শিশুদের ভিড়। তাদের কেউ এসেছেন হেয়ার স্টাইলে পরিবর্তন আনতে। নারীদের অনেকে ফেসিয়াল করছেন।
বানথাইয়ের উদ্যোক্তাদের একজন জানান, গত দুই বছরের ঈদে অনেকেই পার্লারে আসতে পারেননি। তাই এবার নিজেদের নতুনভাবে সাজাতে পার্লারে এসেছেন। এবার তাদের প্রচন্ড ভিড় সামলাতে হচ্ছে।
তিনি আরও জানান, মেয়েদের রূপচর্চায় তারা স্পেশাল সার্ভিস দিচ্ছেন। এছাড়াও জেন্টস পার্লারে রয়েছে পুরুষদের রূপসজ্জার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ সুবিধা।
গ্রাহকদের সেবায় বানথাই বারবার অ্যান্ড বিউটি সেলুন চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে বলে জানান তিনি।
গ্রাহকরা যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ০১৭৩৩-৩৪১৯১১ নম্বরে।
সিলেটভিউ২৪ডটকম/কমদ্বিপ/পিডি




