অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষাসৈনিক, মুক্তিযোদ্ধা ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
এক শোক বার্তায় পরিকল্পনা মন্ত্রী বলেন, আবুল মাল আবদুল মুহিত ছিলেন বাংলাদেশ তথা সিলেটের উন্নয়নের অন্যতম রূপকার, আমার অভিভাবকতুল্য দীর্ঘদিনের সহকর্মী ও অগ্রজ। তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। এ ক্ষতি পূরণ হবার নয়।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/ডিজেএস




