গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবীদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল মাল আবদুল মুহিত শনিবার রাত ১২:৫৫ মিনিটে ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে সিলেট চেম্বারের সভাপতিমন্ডলী ও পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং মরহুমের পরিবারের সদস্যগণকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠার ধৈর্য্য ও মনোবল প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




