পবিত্র মাহে রমজান উপলক্ষে তা'লিমুল কোরআন বাহরাইনের উদ্যোগে মাসব্যাপী  কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে।

প্রথম রমজান থেকে শুরু হয়ে তালিমুল কোরআন বাহরাইনের চব্বিশটি শাখা থেকে দুইটি গ্রুপে প্রায় ১৫০ প্রতিযোগী অংশগ্রহন করেন। তাদের মধ্য থেকে ১২ জন প্রতিযোগীকে নিয়ে শুক্রবার দেশটির রাজধানী মানামা দার আল ঈমান হল রুমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বদরুল আলমের সভাপতিত্বে ও মোহাম্মাদ রিদওয়ান মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুইজ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মনজুর  আলম, মোহাম্মাদ সেলিম ,তাজ উদ্দিন সিকান্দর, মোহাম্মাদ মূসা,মোহাম্মাদ শামসূল হক,

এছাড়া বিচারক মন্ডলি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম ,ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা, মোহাম্মাদ মিজানুর রহমান সহ বাহররাইনে অবস্থানরত  বাংলাদেশ কমিউনিটির  রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দুইটি গ্রুপে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/এএ/এসডি-১২