প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে  হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে পৌরসভার বালুর মাঠে ৬নং করিমপুর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ২০০টি কৃষক পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস লিটু বলেন, আমাদের চাপটির হাওরের হাওর রক্ষা বৈশাখী বাঁধ ভেঙ্গে প্রায় ১২ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে এর মধ্যে করিমপুর ইউনিয়নের ৭টি ওয়ার্ডের প্রায় ৫হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। 

এই তুলনায় তুলনামূলক অনেক কম কৃষক সহায়তা পায়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের প্রতি অত্যান্ত আন্তরিক আমরা আশাকরি পরবর্তীতে সকল কৃষক ওই এই সহায়তার আওতায় আসবে।

এ সময় উপস্থিত ছিলেন- করিমপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ইকবাল সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর সভাপতি শহীদ সরদার, ৮নং ওয়ার্ডের সদস্য দিলীপ বর্মণ, ৭নং ওয়ার্ড সদস্য রিপন দাস, ৯নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন সংরক্ষিত মহিলা সদস্য অঞ্জনা রায়, সুরঞ্জন দাস প্রমূখ।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি লবন, ১কেজি চিনি, ১লিটার তৈল, ১০০গ্রাম মরিচ, ২০০গ্রাম হলুদ এবং ১০০ গ্রাম ধনিয়া। 


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-১৪