হবিগঞ্জে অসহায় দরিদ্র সাধারণ মানুষদের মধ্যে ঈদ সামগ্রী ও ইফতারের উপকরণ বিতরণ করেছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দরিদ্র অসহায়দের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সমাগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই ও ময়দাসহ নানা উপকরণ।
এসময় জেলা গোয়েন্দা শাখার (ওসি) আল আমিনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন, মানুষ মানুষের জন্য। বাংলাদেশ পুলিশ সবসময় মানবতার সেবায় নিয়োজিত। এরই অংশ হিসেবে গরিব অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী ও ইফতারের নানা জিনিসপত্র বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে আরো বিতরণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১৫




