গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ, ভাষা সংগ্রামী, আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শেখ আশরাফুল আলম নাসির এবং সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি এক শোকবার্তায় বলেন, আবুল মাল আব্দুল মুহিতের -এর মতো একজন প্রবিন রাজনীতিবীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন এবং তাঁর রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৮




