বাংলাদেশের ইতিহাসে মন্ত্রীদের মধ্যে এক সৎ ও বিরল ব্যক্তিত্ব, সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সিলেট-১ আসনের সাবেক সাংসদ, দেশবরেণ্য অর্থনীতিবীদ, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিত এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি সভাপতি নাছির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট এ শোক ও দুঃখ প্রকাশ করেন।


শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের ইশতেহারে দুর্নীতি বিরোধী অঙ্গীকার পালনকারী প্রথম মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাঁর ও তার পরিবারের বিষয় সম্মতির হিসাব গণমাধ্যমে দিয়েছেন ও প্রকাশ করেছেন। যা মন্ত্রী পরিষদের অন্যকেউ করেননি। তাঁর হাত ধরে বাংলাদেশের অর্থনীতি গতিশীল ও সমৃদ্ধ হয়েছে। তিনি সংসদদে দাঁড়িয়ে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিক পালন করেছেন। যা খুবই বিরল। মোটকথা দেশবাসীর ন্যায় সিলেটবাসী ক্ষণজন্মা একজন সৎ জাতীয় ব্যক্তিত্বকে হারালো। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরতা কামনা করে মহান আল্লাহতালার দরবারে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দানের জন্য দোয়া করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০