সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকীব।
শনিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অর্থমন্ত্রী ছিলেন সিলেটের কৃতি সন্তান আবুল মাল আবদুল মুহিত। তিনি একাধারে ছিলেন ভাষাসৈনিক, লেখক, অর্থনীতিবিদ। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি একজন ত্যাগী নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা বহুমূখী প্রতিভার অধিকারী এক সজ্জন নেতাকে হারালাম। যা সহজে পূরণ হবার নয়। আমি তাহার বেদিহী আত্মার মাগফেরাত কামনা করছি। পাশাপাশি মহান রাব্বুল আল আমিন তাকে যেন জান্নাতের উচ্চ মোকাম দান করেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫




