মৌলভীবাজারের কুলাউড়ায় এনসি স্কুল ও কুলাউড়া সরকারি কলেজ এসএসসি ৮১ ব্যাচের আয়োজনে ঈদ সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে ৮১ ব্যাচের সহ-সভাপতি সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সম্পাদক কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের পরিচালনায় শহরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে ‘বজলুল মজিদ লিটন ও মুহিবুর রহমান খানসহ ৮১’ ব্যাচের’ সদস্যদের অর্থায়নে অসহায় ও দুস্থদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
আয়োজনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন- এসএসসি’ ৮১ ব্যাচের যুক্তরাজ্য প্রবাসী বজলুল মজিদ লিটন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার উদ্দিন প্রমুখ।
উপস্থিত ছিলেন- কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম-সম্পাদক সফিকুল ইসলাম জায়েদ, ৮১ ব্যাচের হাবিবুর রহমান চৌধুরী সেলিম, কামরুজ্জামান চৌধুরী, হারুন বখশ, মুজিবুর রহমান মুজিব, কবির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক পুরুষ-মহিলা অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে নগদ প্রায় ১ লাখ টাকা বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-২৮




