সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে ওসমানীনগর ও বালাগঞ্জ দুই উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ উপলক্ষে ওসমানীনগরের তাজপুর ডাক বাংলোয় আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান।
সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধে অংশ নিয়ে এই দেশে লাল সবুজের পতাকা ও জাতীকে একটি মানচিত্র উপহার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা। যাদের কারণে আজ আমরা স্বাধীন ভাবে মাথা উঁচু করে বাঁচতে পারছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাছিনা মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা মুক্তিযোদ্ধা কমম্পেক্স ভবন নির্মাণ, মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণসহ নানা প্রকল্প হাতে নিয়েছেন ইতিমধ্যে তা বাস্থাবায়ন হচ্ছে।
এসময় তিনি সাবেক অর্থমন্ত্রী সিলেটের কৃতি সন্তান আবুল মাল অব্দুল মুহিতের মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহি আত্মার মাগফেরাত কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল, উপজেলা কৃষক লীগের সভাপতি মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলীসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-৩২




