হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের উদ্যোগে প্রবাসী ও দেশে অবস্থানরত সদস্যদের সহযোগীতায় শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সংগঠনের সদস্যরা মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেন। 


এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্টাতা সুফল মোদক, সহ পরিচালক আলী আফজাল খন্দকার, সহ সভাপতি তইমুছ আলী, সদস্য আর কে পলাশ, শেখ নিহাল সজীব, আকাশ চৌধুরী, আকাশ মোদক, মেহরাব হক রেদোয়ান, ফেরদৌস, রায়হান শাহ প্রমুখ। 

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৩৫