আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা, সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ, দেশবরেণ্য অর্থনীতিবিদ, লেখক, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ। 

শনিবার (৩০ এপ্রিল) অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ ফখর উদ্দিন এক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 


শোক বার্তায় তারা বলেন, প্রবীণ এই রাজনীতিবিদ দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ৯ (নয়) সহ সর্বোচ্চ ১২(বার) টি বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপনকারী সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর সুনিপুণ অর্থনৈতিক পলিসির কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময়েও বাংলাদেশের অর্থনীতি নতজানু হয়নি। মহান মুক্তিযুদ্ধের সময় মাতৃভূমির স্বাধীনতার জন্য কূটনৈতিক তৎপরতা, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নিজের সর্বোচ্চ শ্রম ও মেধা কে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করাতে কৃতিত্বের সহিত কাজ করে গেছেন এই গুনী রাজনীতিবিদ। সিলেটের কৃতি সন্তান, সকল ভাল গুণাবলির অধিকারী সজ্জন ব্যক্তি, সিলেট বাসীর অভিভাবক হিসেবে সর্বমহলে সমাদৃত ছিলেন। সিলেট-১ আসনের সাংসদ হিসেবে আলোকিত সিলেট গড়ার প্রত্যয়ে নগরীর পরিকল্পিত  উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যু সিলেটবাসীর জন্য এক অপূরনীয় ক্ষতি এবং তারা একজন সৎ ও সজ্জন রাজনৈতিক অভিভাবককে হারালো। 

মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান অফিসার পরিষদের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০