আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা, সাবেক সিলেট ১ সংসদ সদস্য সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।

তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


শোকবার্তায় আশফাক আহমদ বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কর্মজীবনে কখনও সরকারি কর্মকর্তা, কখনও কূটনীতিক, কখনও আবার অর্থনীতিবিদ, লেখক বা গবেষকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ জাতি তথা বাংলাদেশ বহুমাত্রিক প্রতিভার একজন আলোকিত মেধাবী অভিভাবক।

অর্থমন্ত্রী মৃত্যুতে বিশেষ করে সিলেটবাসী একজন নীতি আর আদর্শবাদ রাজনীতিবিদ হারালো।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৭