আলোকিত সিলেটের স্বপ্নদ্রষ্টা, সাবেক সফল অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, দেশবরেণ্য অর্থনীতিবিদ, লেখক, ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেট।

সংগঠনের সভাপতি মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের ইতিহাসে দীর্ঘকালীন অর্থমন্ত্রী ছিলেন তিনি। এছাড়াও লেখক-গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পরিবেশবিদ, কুটনীতিবিদসহ বহুমুখী প্রতিভার অধিকারী দেশের এক কৃতি সন্তান ছিলেন তিনি। এই রাজনীতিকের মৃত্যুতে একজন প্রাজ্ঞ, বিজ্ঞ ও ভদ্র মানুষকে হারিয়েছে দেশ। আর সিলেট হারিয়েছে সর্বোচ্চ অভিভাবক। 


নেতৃবৃন্দ মরহুম আবুল মাল আবদুল মুহিতের আত্মার মাগফিরাত কামনা করেন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৮