সিলেটের গোয়াইনঘাট উপজেলাবাসীকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে  শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাপ মিয়া।

শনিবার (৩০ এপ্রিল ) এক শুভেচ্ছা বার্তায় গোলাপ মিয়া বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। সমাজের সর্বত্র সম্প্রীতি ও উৎসবের বার্তা ছড়িয়ে দেয়।


তিনি বলেন, ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সকলকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও সাম্যে পুলকিত হবে বিশ্বসমাজ।

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান জানান গোলাপ মিয়া।

শুভেচ্ছা বার্তায় গোয়াইনঘাট উপজেলাবাসীসহ সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/কমা/পিডি