কোম্পানীগঞ্জে ইমরান আহমদ কারিগরি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজের সেমিনার কক্ষে প্রভাষক কামাল উদ্দিনের সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গভর্নিং বডির সদস্য ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন।
স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী লবীব আহমদ।
এছাড়াও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য কমর উদ্দিন চৌধুরী, কুমিল্লার এম এ জলিল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফাহিমুজ্জামান, শিক্ষক রুহেল আহমদ, সমাজসেবক আনসার উদ্দিন, কলেজের সকল শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-০৪




