সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী'র উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নগরীর রায়নগর রাজবাড়ী এলাকায় মারকাযুল কোরআন মাদ্রাসাতে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
পহেলা মে রবিবার বিকাল ৩টার সময় এই ঈদ উপহারগুলো মাদ্রাসার মুহতামিম শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে মাদ্রাসার হল রুমে বিএনপি নেতা খন্দকার মফিজুল আলী মিন্টুর সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম এর পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বিএনপি এমদাদ হোসেন চৌধুরী বলেন, "আমি ব্যক্তিগত ও পারিবারিকভাবে অসহায় ও গরীব ছাত্রছাত্রীদের পাশে সব সময় দাড়ানোর চেষ্টা করি। প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানসহ অসহায় মানুষের জন্য আমার সাধ্য অনুযায়ী বরাদ্দ থাকে। আপনাদের পাশে এবার কিছু সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনার দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমাদের সবার পিতা - মাতার জন্য দোয়া করবেন। "
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড.আতিকুর রহমান সাবু, সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক এড.মোমিনুল ইসলাম মোমিন, যুক্তরাজ্য বিএনপি নেতা জিয়ার আহমদ, ১৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব খান এলু,১৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমজাদ আলী, জুবায়ের আহমদ, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, ১৮নং ওয়ার্ড বিএনপির সদস্য লুৎফুর রহমান, ১৯নং ওয়ার্ড বিএনপির সদস্য শহীদুজ্জামান সুমন, মহানগর কৃষকদলের আহবায়ক কমিটির সদস্য শাকিল আহমদ খাঁন, ১৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক পারভেজ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান তুহিন, ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মুশাহিদুল ইসলাম মাহী প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফিজ শেখ মুজিবুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৬




