পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বৃহত্তর মিরবক্সটুলা ছাত্রদলের উদ্যোগে ও আহমদ হোসেন পাবেলের সার্বিক সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে।
(১লা মে) রবিবার নগরীর নয়াসড়ক পয়েন্টে অসহায় ও দুস্থদের মাঝে এই সাহরী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল গনি আরেফিন জিল্লুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, ব্যবাসায়ী বাবুল মিয়া, নয়সড়ক ক্রীড়া সংস্থার সভাপতি মতিউর রহমান শিমুল।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এম.ডি রাজু, নাজিম উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেল, আপ্যায় সম্পাদক সানি আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা মিনহাজুর রহমান রাহী সহ সকল ছাত্রদলের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪




