‘নিখোঁজ’ ছাত্রদল নেতাদের বাসায় ঈদ উপহার নিয়ে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন চৌধুরী।

রবিবার রাতে তিনি ‘নিখোঁজ’ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদের বাসায় যান। এসময় তিনি দিনারের পিতা এবং জুনেদের মা ও ভাইদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সাথে মতবিনিময় করেন।


এসময় তার সাথে ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবা উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, মহানগর জাসাসের আহ্বায়ক তাজ উদ্দীন মাসুম, মহানগর বিএনপির সাবেক সদস্য মাহবুব আহমদ চৌধুরী, ২২নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির  সদস্য রফিকুল ইসলাম রফিক, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য হাসান মইন উদ্দিন আহমদ মইনুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল হাসান, ৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান পাবেল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাজেদ খান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য নির্ঝর রায়, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মকবুল হোসাইন, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মান্না আহমদ, আরমান  আহমদ,  ইউসুফ খান, জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৫