পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৬ নম্বর ওয়ার্ডসহ সিলেট নগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য হিরন মাহমুদ নিপু।


এক শুভেচ্ছা বার্তায় হিরন মাহমুদ নিপু বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ভেদাভেদ ভুলে সকলকে এই আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হবে শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।



তিনি বলেন, গেল দুই বছর করোনাকালের বিধিনিষেধ শেষে স্বাভাবিক পরিবেশে পালিত হবে ঈদুল ফিতর। এই পরিস্থিতি বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদ উদযাপনের আহবান জানান তিনি।


সেই সাথে ৩৬ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন বালুচর শান্তিবাগ জামে মসজিদের মোতাওয়াল্লি হিরন মাহমুদ নিপু।

সিলেটভিউ২৪ডটকম/কমা/পিডি